আমাদের সহযোগী হোন
আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হয়ে সমাজ পরিবর্তনের সাথী হোন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করুন মানবসেবায়।
volunteer-description-image
স্বেচ্ছাসেবক হওয়ার নিয়ম ও শর্তাবলি:
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শের প্রতি একমত হতে হবে।
সেবামূলক কাজে আগ্রহী হতে হবে।
কোনোরূপ পারিশ্রমিকের প্রত্যাশা করা যাবে না।
প্রকল্প বাস্তবায়নে আমনতাদরি বজায় রাখতে হবে।
মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে মানুষের উপকার করে। (সহীহ আল-জামে আস-সগীর, ৩২৮৯)
আসুন, আমরা মানুষের জন্য কিছু করি। আপনার সদিচ্ছা ও সময় বদলে দিতে পারে কোনো অসহায় মানুষের দিন। নিজেকে নিবেদিত করুন দাওয়াহ, সেবামূলক ও মানবিক কাজে। এখনই যুক্ত হোন আমাদের স্বেচ্ছাসেবক টিমে!